ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে হরতাল বিরোধী মিছিল : সমর্থনে মহিলাদের লাঠি মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৭:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে হরতাল বিরোধী মিছিল : সমর্থনে মহিলাদের লাঠি মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা পূণর্বহালের দাবিতে ১৮ দলের ডাকা ৩দিনের হরতালের ১ম দিনে ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে একটি মিছিল বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন সহ আরো অনেকে।

Shamol Bangla Ads

বক্তারা ১৮ দলীয় জোটের হরতালকে উদ্দেশ্যে মূলক ও জনদুর্ভোগ সৃষ্টিকারী দাবী করে অবিলম্বে তা প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সমঝোতার প্রস্তাবে সাড়া দেওয়ার দাবি জানায়।

অপরদিকে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা পূণর্বহালের দাবিতে ১৮ দলের ডাকা ৩দিনের হরতালের ১ম দিনে ঠাকুরগাঁওয়ে ঢোলারহাটে মহিলা দলের লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় বিএনপি’র উদ্যোগে মহিলাদের একটি লাঠি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন।

এর পূর্বে গত ২৭ অক্টোবর ৬০ ঘন্টা হরতালের ২য় দিনে সদর উপজেলার ঢোলারহাটে বিএনপি ও আওয়ামীলীগের মাঝে সংঘর্ষ, দোকান ও মোটর সাইকেল ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

Need Ads
error: কপি হবে না!