ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার : আটক ৩

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৬:২৭ অপরাহ্ণ

Pabna_District_Map_Bangladeshপাবনা প্রতিনিধি : পাবনা শহর থেকে অপহৃত স্কুলছাত্র তৌহিদুল ইসলামকে উদ্ধার করা হয়েছে এবং এ অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। ২ নভেম্বর রবিবার রাতে ঈশ্বরদী উপজেলা শহর থেকে তাকে উদ্ধার করা হয়। তৌহিদুল পাবনার বেড়া উপজেলার ভুইয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী মনছুর আলীর ছেলে ও আর এম একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র।
জানা যায়, মুক্তিপণের দাবিতে ১ নভেম্বর তৌহিদুলকে পাবনা শহর থেকে অপহরণ করা হয়। পরে অপহৃতের দাদা নুর বক্স ব্যাপারীর কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সদর থানার এসআই নাজমূল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রবিবার রাতে ঈশ্বরদী পৌর শহর থেকে ৩ অপহরণকারী ঈশ্বরদী উপজেলার ইস্তা স্কুলপাড়া এলাকার মফাজ উদ্দিনের ছেলে বায়েজীদ বোস্তামী, মৃত লুৎফর রহমানের ছেলে লালন হোসেন (২৫) ও আবু বকর ছিদ্দিকীর ছেলে জয় (২২) কে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের রাধানগর মাস্টার ছাত্রাবাস থেকে তৌহিদকে উদ্ধার করে পুলিশ।
পাবনা সদর থানার এসআই নাজমূল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!