ads

সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ জঙ্গি আটক

খবর টি পড়েছেন : ২৯২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে ২ জঙ্গিকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। ২৩ জানুয়ারি সোমবার ভোরে গোলাগুলির পর তাদের অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার র‌্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

Shamol Bangla Ads

র্যাব বলছে, আটক ২ জন নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবির ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।

আবু সালাম চৌধুরী জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শাররিয়া’র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব ১৫-এর সদস্যরা অভিযান শুরু করে। ওইসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। পরে শীর্ষ ওই ২ নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু পরবর্তী সংবাদ উন্নয়নশীল দেশের সংকট মোকাবিলায় বৈশ্বিক সহায়তায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads