ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে যানবাহন ভাংচুর, রেললাইনে আগুন দিয়ে হরতাল চলছে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৫:৪৩ অপরাহ্ণ

gafargaonআজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৮ দলীয় জোটের ডাকে ৬০ ঘন্টা  সোমবার প্রথম প্রহরে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর, মাইক্রোবাস ও রেললাইনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে হরতাল চলছে।
জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে হরতালকারীরা পৌর এলাকার শিবগঞ্জ রেলক্রসিংয়ে গাছের গুড়ি ও তুলার বস্তা ফেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ৫৬ ডাউন (এইট ডাউন) ট্রেনটি ঘটনাস্থলের অদূরে এক ঘন্টা আটকে থাকে। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধ ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। এছাড়াও গফরগাঁও-ভালুকা সড়কের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় হরতালকারীরা হেলথ কেয়ারের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে তা পুড়ে ভস্মিভূত হয়ে যায়। অপরদিকে শিবগঞ্জ এলাকায় মালবোঝাই একটি টাটা ট্রাক ভাংচুর করে হরতালকারীরা।
উপজেলার দায়েরগাঁও, দুগাছিয়া, পড়শিপাড়া, আটপাড়া, মহির খারুয়া, মতি মার্কেট, তেজপাতা মার্কেট, পাঁচবাগ মোড় ও তেতুলিয়ায় গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হরতালকারীরা। এ সময় তেতুলিয়ায় একটি নছিমন, পাঁববাগে ৩টি টমটম ভাংচুর করে পিকেটাররা।। এছাড়াও উপজেলার ১৫ ইউনিয়নের সকল সড়কেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে।।
হরতালের বিষয়ে জানতে চাইলে গফরগাঁও উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহ-সভাপতি এবি সিদ্দিকুর রহমান বলেন, উপজেলার সর্বত্র হরতাল চলছে। তত্বাবধায়ক সরকার ব্যবসা পূনরায় চালু না হলে আন্দোলন আরো তীব্রতর হবে।

Need Ads
error: কপি হবে না!