ads

বুধবার , ৭ অক্টোবর ২০২৬ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানীতে সেবা ও আর্থিক সহায়তা পেলেন আড়াইশ জন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৭, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। এদিন আগত ২৫৪ জন সাহায্যপ্রার্থী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

গণশুনানীতে আগত বিভিন্নজনের বেশকিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয় এবং ২১৮ জন হতদরিদ্রদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বাকীদের প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সেইসাথে যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তর প্রধানের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়।

গণশুনানীকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads