ads

বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। সভায় চলতি মৌসুমে সারের যাতে কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কৃষকদের মাঝে সহজে সার বিতরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা জিনাত রেহেনা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইখলাছুর রহমান লিটন, বিসিআইসি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএডিসি সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলি মুল রাজি জুয়েল প্রমুখ।

ওইসময় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলার এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads