ads

রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজ কার্যালয়ের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৩
নিজ কার্যালয়ের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নিজ কার্যালয়ের গাড়ি কেনা বাতিল করে এই খাতে বরাদ্দকৃত ১৫ কোটি টাকা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে রবিবার সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি সংশ্নিষ্টদের চিঠি দিয়েছেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, করোনাকালীন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনার টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার এ টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবে।
আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্যসেবার কাজে দিয়ে মিতব্যয়ী হওয়ার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১… পরবর্তী সংবাদ ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads