ads

বুধবার , ২১ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৫৫
বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ নেভাল একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২১ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন। পরে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণের কেন্দ্রবিন্দু বিএন ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ট প্রদান করবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কমপ্লেক্সে উদ্বোধনের পর নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণের কেন্দ্রবিন্দু বিএন ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ট প্রদানের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনুষ্ঠান শেষে সেখান থেকে পটিয়ায় একটি জনসভায় যোগ দেবেন তিনি।

Shamol Bangla Ads

২০১০ সালের ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। আধুনিক এই কমপ্লেক্সটি ১৬টি পৃথক ভবন ও অবকাঠামোর সমন্বয়ে নির্মিত। বঙ্গবন্ধু কমপ্লেক্সে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে এতে সংযুক্ত করা হয়েছে সীম্যানশীপ, এন্টি সাবমেরিন, গানারী ও কমিউনিকেশন মডেল রুম, চার্ট রুম, সুপরিসর লাইব্রেরি, কম্পিউটার ও ল্যাংগুয়েজ ল্যাব এবং আধুনিক অডিটোরিয়াম। এছাড়া বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের জন্য রয়েছে ৭টি বিভিন্ন ধরনের বিজ্ঞানাগার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় উন্নয়ন ও সমুদ্রসম্পদ রক্ষায় একটি শক্তিশালী ও আধুনিক নৌবাহিনীর গুরুত্ব অনুধাবন করেছিলেন।আর তাই স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৪ সালে তিনি যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বানৌজা ঈসা খানসহ ৩টি নৌবাহিনী ঘাঁটি কমিশনিং করার মাধ্যমে নৌবাহিনীর অগ্রযাত্রার সূচনা করেন। প্রথমে স্বতন্ত্র নেভাল একাডেমি বানৌজা ঈসা খানের অভ্যন্তরে ছিল। পরবর্তীতে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কর্ণফুলীনদীর মোহনায় বর্তমান নেভাল একাডেমি পূর্ণোদ্যমে কাজ শুরু করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেনাপোল সীমান্তে ২০টি সোনার বার জব্দ পরবর্তী সংবাদ চট্টগ্রামে প্রধানমন্ত্রী, পটিয়ায় জনসভায় ভাষণ দিবেন বিকেলে

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads