ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ার মাটিতে অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

উড়ছেন হাসান মাহমুদ, উড়ছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো একটা দিন। হাসান-তাসকিন ও এবাদত এই তিন ত্রয়ীর আগুনে পুড়েছে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। মাত্র ৫৩ ওভারেই থেমে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে তারা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমে ক্যারিয়ার সেরা স্পেলটাই করলেন হাসান মাহমুদ। বল হাতে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন এটি।

Shamol Bangla Ads

এর আগে ফাইফার পেয়েছেন আরও দুই বাংলাদেশি। ২০০৬ সালে ফতুল্লায় মোহাম্মদ রফিক এবং ২০১৭ সালে মিরপুরে দুইবার এই মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এবার তালিকায় নাম লেখালেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট শিকারের আরেক কীর্তি গড়েছেন টাইগার এই পেসার। এ নিয়ে প্রতিপক্ষের মাটিতে তৃতীয়বারের মতো ফাইফারের নজির গড়লেন হাসান। এর আগে ভারত ও পাকিস্তানে ৫ উইকেট পেয়েছেন এই পেসার।

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে ৫ উইকেটের কীর্তি

Shamol Bangla Ads

৬/৫৫ — হাসান মাহমুদ, ডারউইন, ২০২৬
৫/৬২ — মোহাম্মদ রফিক, ফতুল্লা, ২০০৬
৫/৬৮ — সাকিব আল হাসান, মিরপুর, ২০১৭
৫/৮৫ — সাকিব আল হাসান, মিরপুর, ২০১৭

টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৫ উইকেটের কীর্তি

৪ বার — শাহাদাত হোসেন (৩৮ ম্যাচ)
৩ বার — হাসান মাহমুদ (১৫ ম্যাচ)*
২ বার — রুবেল ইসলাম (৯ ম্যাচ)
২ বার — নাহিদ রানা (১২ ম্যাচ)

Need Ads
error: কপি হবে না!