শেরপুর থেকে জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় জেলা প্রশাসক সকল পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বিজয়ীদের এই সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের খেলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও বই পড়ার ওপর জোর দেয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ বিভিন্ন খেলার কোচ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্তরা এর আগে গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, শেরপুর থেকে ফুটবলে ছয়জন বালক এবং ক্রিকেটে দুইজন বালিকা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন। একই সাথে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও শিক্ষা পদক পাওয়া শিক্ষার্থীকেও সংবর্ধনা দেয়া হয়।




