ads

বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোস্তাফিজুল হক-এর কবিতা ‘হে কবিদের কবি’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৬, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

রবি মানে ভানুর সখা, আলোকিত ধরা;
ইন্দ্র মানে রাজারূপে ছন্দকে জয় করা।
রবির সাথে ইন্দ্রযোগে রবীন্দ্র নাম ধরে,
সৌরসম দীপ্ত-চোখে স্বমহিমার ভরে।

Shamol Bangla Ads

কবি তবু রবি যেন, আলোকে প্রাণগড়া;
গল্পকথা কাব্যকলায় অনন্য সুর ভরা!
সোনার বাংলা চিরমধুর কণ্ঠসুধা মুখে,
রবির ছন্দে হেমন্তকাল নবান্ন ভাবসুখে।

ফাগুনজুড়ে আগুনসম পুষ্প ছায়াতলে,
বৈশাখি ঢোল ছন্দমধুর দুরন্ত ঝলমলে।
গীতাঞ্জলি হেমন্তধান সোনারতরী ভরে,
নোবেলজয়ী বিশ্বকবি স্বকীয়তার ‘পরে।

Shamol Bangla Ads

বাঙালিদের গগনজুড়ে অনন্তকাল রবি,
প্রয়াণ দিনে শ্রদ্ধাঞ্জলি, হে কবিদের কবি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!