শ্রীবরদীতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কলাচাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গেল কয়েক সপ্তাহে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কলা বাগান পানিতে ঢুবে থাকায় গোঁড়া পঁচে গেছে। এতে করে ওই গাছ থেকে আর ফলন আসা সম্ভব নয়। এছাড়াও কলাগাছ লাল হয়ে মরে যাচ্ছে। কলাবাগান পানিতে ডুবে মারা যাওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন।

উপজেলায় নয়ানী শ্রীবরদী উপজেলার মোঃ মতিউর রহমান ফকির বলেন, আমি প্রায় এক একর জমিতে কলা চাষ করেছি। ভারী বৃষ্টির কারণে বাগানে পানি উঠায় আমার কলা বাগান লাল হয়ে মারা যাচ্ছে। বাগান নষ্ট হওয়ায় আমি খুবই দুশ্চিন্তায় আছি।
লংগরপাড়া গ্রামের আব্দুল হামিদ বলেন, আমি ঋণ করে ৮০ শতাংশ জমিতে কলা চাষ করছি। বৃষ্টির পানিতে কলা বাগান নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাসান আকন্দ বলেন, উপজেলায় ১১শত ৫০ হাজার হেক্টর কলা চাষ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২৮ হেক্টর জমির কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।




