ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর কবিতা ‘মানুষ ভালোবাসি’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ

যে মানুষ দেখিনি আমি তাকেও ভালবাসি
আমি মানুষ ভালোবাসি
মানুষের ভেতরের পশুকে একদমই নয়।
আমি হিন্দু-মুসলিম, বৌদ্ধ- খ্রিস্ট বুঝি না
আমি মানুষ বুঝি তুলাদণ্ডে মেপে মেপে
মানুষকে জলের মত ভাগ করা যায় না।
আদর্শে নানা পথ থাকে, মত থাকে-
সে পথে স্রষ্টার সৃজিত শ্রদ্ধার্থ মানুষ থাকে
মানুষে মানুষ বিনাশ – সে মানুষেরই পশুত্ব।
স্বার্থান্ধ যে জন ; সে মানুষ কবে কোনকালে
আপনাকে বাঁচাতে সাজাতে ব্যতিব্যস্ত জন
মানুষের দুয়ারে মিসকিন সেজন মানুষ নন।
আমি মানুষ ভালবাসি অদেশ অজাতিবোধে
আমি মানুষ ভালোবাসি স্বর্গ – মর্ত্য -পাতালে
আমি মানুষের জ্ঞাতি সর্বদেশ ও সর্বকালে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!