ads

সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারী বর্ষণে ভারতে ময়লার স্তূপ ধসের ঘটনায় নিহত বেড়ে ৯

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৩, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ

ভারী বর্ষণের কারণে ভারতের একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ময়লার স্তূপ ধসের ঘটনা ঘটে গত বুধবার। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

পুনেতে অবস্থিত ওই কেন্দ্রে দুর্ঘটনার সময় একটি ল্যান্ডফিল বা ময়লা ফেলার স্থান থেকে কয়েক হাজার টন বর্জ্য প্রশাসনিক ভবনের ওপর ধসে পড়ে। এতে ভেতরে ২৩ জন কর্মী আটকা পড়েন। তাদের মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভারতে বর্ষা মৌসুমে ভবন ও নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। দীর্ঘস্থায়ী ও ভারী বৃষ্টির কারণে প্রায়ই পুরোনো ও নড়বড়ে ভবনগুলো ভেঙে পড়ে।

Shamol Bangla Ads

সোমবার পুনের ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টার সময়ও অবিরাম বৃষ্টি হয়। যা উদ্ধারকাজকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। কাঠামোগত স্থায়িত্ব ও নিরাপত্তা মূল্যায়নের জন্য প্ল্যান্টের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে বৈরী আবহাওয়া সংক্রান্ত দুর্যোগের প্রবণতা বাড়ছে। বিজ্ঞানীদের মতে, চলতি বছর সম্ভাব্য শক্তিশালী ‘এল নিনো’-এর প্রভাব দেশটির স্বাভাবিক আবহাওয়ার ধরনকে ওলটপালট করে দিতে পারে।

Need Ads
error: কপি হবে না!