স্টাফ রিপোর্টার : শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার দুুপুরে চরপক্ষীমারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী আতিউর রহমান আতিক এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টুর সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, উপ-দপ্তর সম্পাদক আবুল হোসেন রাসেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আকবর আলী, জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমুখ।




