ads

মঙ্গলবার , ৯ জুন ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈকতের ক্যারিয়ারসেরা ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৯, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

২০২২ সালে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই এত দিন ছিল আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের শেষ ম্যাচ। এরপর দীর্ঘ সাড়ে তিন বছরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেলেও সুযোগ মিলছিল না কিছুতেই। অবশেষে আজ মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছেন সৈকত।

Shamol Bangla Ads

বিশ্বকাপ উন্মাদনার মাঝেই শুরু হয়ে গেল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে তুলনামূলক দুর্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০০-এর বেশি রানের আভাস দিয়েছিল বাংলাদেশ। যদিও মাঝের দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় তা সম্ভব হয়নি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার সামনে দেয়াল হয়ে দাঁড়ান সৈকত। ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেললেন আজই। তাঁর ৭০ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাটিং পেয়ে দলীয় ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাইফ হাসানকে (৫) দ্বিতীয় স্লিপে মারনাস লাবুশেনের ক্যাচে পরিণত করেন নাথান এলিস। ২৪ রানেই বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়ার উপক্রম হয়েছিল। এবার এলিসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ হাতছাড়া করেন লাবুশেন। শান্তর স্কোর তখন ৯।

Shamol Bangla Ads

সুযোগের সদ্ব্যবহার এরপর ভালোভাবে করেছেন শান্ত ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের জুটি গড়েন তাঁরা (শান্ত-তানজিদ তামিম)। জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন তামিম। ১৭তম ওভারের তৃতীয় বলে বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে জুটি ভাঙেন এলিস। ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন তামিম।

তামিমের বিদায়ের পর দ্রুত ২ উইকেট পড়ে যায় বাংলাদেশের। স্বাগতিকদের রান তোলার গতিও কমে যায়। যে সময়ে দর্শকেরা ভিড় জমান মিরপুরে, সে সময় স্বাগতিকদের ব্যাটিংয়ে হতাশ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। লিটন দাস-নাজমুল হোসেন শান্তকে খণ্ডকালীন স্পিনার ম্যাট রেনশ দ্রুত ফেরালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৫.৩ ওভারে ৪ উইকেটে ১৪০ রান। লিটন ও শান্ত ৭ ও ৬৭ রান করে আউট। শান্তর এটা ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ফিফটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!