ads

শনিবার , ৯ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ডাই ডাই’ গানে ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ

চলতি বছরের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন পপতারকা শাকিরা। এর আগে ২০১০ বিশ্বকাপের জনপ্রিয় অফিসিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা) দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও থাকছে তার নতুন চমক।

Shamol Bangla Ads

সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন গান ‘ডাই ডাই’-এর এক মিনিটের টিজার প্রকাশ করেছেন শাকিরা। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে হাজির হলো “ডাই ডাই”, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান।’

এই গানে শাকিরার সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। ভিডিওতে শাকিরাকে দেখা যায় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের মাঠে। তার হাতে ছিল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। এছাড়া কোরিওগ্রাফিতে ব্যবহার করা হয়েছে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের বলও।

Shamol Bangla Ads

ভিডিওটিতে বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির রঙে সাজানো নৃত্যশিল্পীদেরও দেখা যায়। আফ্রিকান, লাতিন ও আরবান রিদমের মিশ্রণে তৈরি গানটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

গানের কোরাসে বারবার শোনা যায়, ‘ডাই, ডাই, উই গো, দালে, আলে, লেটস গো। এখানে ‘ডাই, ডাই’ শব্দটি সম্ভবত ইতালীয় ভাষার ‘এগিয়ে যাও’ ধরনের অভিব্যক্তি বোঝায়। আর ‘দালে, আলে’ স্প্যানিশ ভাষায় উৎসাহ দেওয়ার পরিচিত শব্দ, যার অর্থ ‘চলো এগিয়ে যাই’। ভিডিওটি ফিফার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। ভিডিওর শেষে লেখা ছিল, ‘আমরা প্রস্তুত!’

জানা গেছে, আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে গানটি। এর আগে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ‘হিপস ডোন্ট লাই’ পরিবেশন করেছিলেন শাকিরা। এছাড়া ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্য গেয়েছিলেন ‘লা লা লা’। সেই ধারাবাহিকতায় এবারও বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে এই তারকাকে।

উল্লেখ্য, আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজতেকা স্টেডিয়ামে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads