ads

শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোচ্ছে, জানালেন মুশতাক

খবর টি পড়েছেন : ৪১৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন মুশতাক আহমেদ। স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকার কারণে অনেক কিছু ভালোভাবে জানা তার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ক্রিকেটের গতিপথ নিয়ে নিজের মতামত দিলেন পাকিস্তানের সাবেক স্পিনার।

Shamol Bangla Ads

চট্টগ্রামের উইকেট কেমন হবে ও নাসুম-মেহেদীর ফর্ম নিয়েও মুশতাক বলেন, ‘নাসুম ও মেহেদী অসাধারণ, খুব ভালো করছে। ওয়ানডে সিরিজে মিরাজও ভালো করেছে। স্পিনাররা ভালোই বল করছে। এমনকি পেসাররাও… তারা উইকেট এনে দিচ্ছে। এই পিচে কিছুটা স্পিন ধরতে পারে। এখানে বল ঘুরাতে হবে।’

শেষ ওয়ানডেতে রিশাদের না থাকা নিয়ে মুশতাক বলেন, ‘রিশাদ শেষ ওয়ানডের একাদশে ছিল না। এটা ওর উন্নতির অংশ। মাঝে মাঝে আপনাকে বাইরে বসতে হবে। মানসিকভাবে শক্ত করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট হলো মাইন্ড গেম, গ্রেট টেম্পারমেন্ট থাকতে হবে। স্কিল আপনাকে এতদূর নিয়ে আসবে। তবে টিকে থাকতে হবে স্ট্রং মাইন্ডসেট দিয়ে। কোচ হিসেবে ওকে মানসিকভাবে আরও দৃঢ় করা আমার কাজ। ওকে আসলে ড্রপ দেওয়া হয়নি। সে ভালো বল করেছে। আমরা চেষ্টা করি সব স্পিনার যেন ম্যাচ পায়। তাই কেউ একাদশে না থাকলেও যেন ইতিবাচক থাকে মানসিকভাবে।’

Shamol Bangla Ads

বাংলাদেশ ক্রিকেট ঠিক পথে এগোচ্ছে জানিয়ে মুশতাক বলেন, ‘সাদা বলের ক্রিকেটকে শক্তিশালী করতে হবে। এটা তরুণদের বিশ্বাস তৈরি করে। সাকলাইন, রিপনের মতো অনেকে আছে নতুন। বেঞ্চ শক্তিশালী করতে হবে, আবার ম্যাচও জিততে হবে। বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে। টি-২০ বিশ্বকাপ দূরে আছে। এই সময়ে আবার ৫০ ওভারের জন্যও খেলোয়াড় তৈরি করা যাচ্ছে। এখানে ভালো করলে ওরা ওয়ানডেও ভালো করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফারে সিরিজ জিতল বাংলাদেশ পরবর্তী সংবাদ টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন লক্ষ্য কী