ads

শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্লাভস-হেলমেট ছুড়ে মেরে শাস্তি পেলেন সালমান

খবর টি পড়েছেন : ৫৭৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রানআউটের পর মেজাজ হারিয়ে শাস্তি পেলেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা। আউট হওয়ার ক্ষোভে মাঠে গ্লাভস ও হেলমেট ছুড়ে মারায় তাকে আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

ঘটনাটি ঘটে শুক্রবার পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলটি সোজা ব্যাটে খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজ পা দিয়ে বলটি থামিয়ে দেন। এ সময় ক্রিজের বাইরে থাকা সালমান ও মিরাজ দুজনেই বলের দিকে হাত বাড়ান। তবে মিরাজ দ্রুত বলটি তুলে নিয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন। তৃতীয় আম্পায়ার যাচাই করে সালমানকে রানআউট ঘোষণা করেন।

এমন অদ্ভুত আউটে চরম বিস্মিত ও ক্ষুব্ধ হন সালমান। ক্ষুব্ধ হয়ে হেলমেট ছুড়ে মারেন এবং চিৎকার করে গালিগালাজ করতে থাকেন। মাঠে লিটন দাসের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়।এরপর সাজঘরে ফেরার পথে বাউন্ডারি লাইন পেরিয়ে আবারও নিজের সরঞ্জাম মাটিতে আছাড় মারেন এই পাকিস্তানি ব্যাটার।

Shamol Bangla Ads

অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্টের দায়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ তাকে এই শাস্তি প্রদান করেন। সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

উল্লেখ্য, শুক্রবারের এই ম্যাচে বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অঘোষিত ফাইনাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই পরবর্তী সংবাদ অঘোষিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ