ads

বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগ: ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১২, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

রিয়াল মাদ্রিদ দুর্দান্ত এক প্রদর্শনীতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে উরুগুইয়ান তারকা ফেদেরিকো ভালভার্দের বিধ্বংসী হ্যাটট্রিকে কার্যত লজ্জায় পড়েছে সিটির রক্ষণভাগ।

Shamol Bangla Ads

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে তার অনুপস্থিতি একেবারেই টের পেতে দেয়নি মাদ্রিদের ক্লাবটি।

বরং শুরু থেকেই আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবলে সিটিকে চাপে ফেলে দেয় রিয়াল।
ম্যাচের শুরুতে কিছুটা বলের দখলে এগিয়ে ছিল সিটি। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে তারা উল্টো বিপদ ডেকে আনে। প্রথমার্ধেই মাত্র ২২ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের করে নেন ভালভার্দে।

Shamol Bangla Ads

প্রথম গোলটি আসে গোলরক্ষক থিবো কুর্তোয়ার লম্বা কিক থেকে। ১৯তম মিনিটে সিটির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ভালভার্দে সহজেই কাটিয়ে যান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে এবং বল জালে পাঠান।

সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ভিনিসিয়ুস জুনিয়রের পাস পেয়ে বাম পায়ের শক্তিশালী শটে আবারও দোন্নারুম্মাকে পরাস্ত করেন ভালভার্দে।

এরপর নিজের তিন গোল পূর্ণ করেন দারুণ এক গোল করে। সাবেক সিটি তারকা ব্রাহিম দিয়াজের চমৎকার উঁচু পাস নিয়ন্ত্রণে নিয়ে মার্ক গুহিকে কাটিয়ে কাছ থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে আরো একটি গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। সিটির বক্সে ফাউলের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। তবে পেনাল্টি থেকে তার শট ঠেকিয়ে দেন দোন্নারুম্মা।

ম্যাচের বাকি সময়ে দুর্দান্ত রক্ষণ ও গোলরক্ষণের দক্ষতায় সিটিকে একেবারে নিস্তেজ করে রাখে রিয়াল। কোচ পেপ গার্দিওলার দল বলের দখলে এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণ গড়তে পারেনি।

এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। আর সিটির জন্য ফিরতি লেগে বড় ব্যবধানে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!