ads

শনিবার , ৭ মার্চ ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের নতুন সভাপতি বুলু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৭, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু। এছাড়া, পরিচালনা পর্ষদের বাকি ১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৬ মার্চ শুক্রবার অন্য প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

Shamol Bangla Ads

আগামী ৯ মার্চ মোহামেডানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা নিয়ে ক্লাবপাড়ায় ব্যাপক জল্পনা-কল্পনা থাকলেও শেষ পর্যন্ত কোনো ভোটের প্রয়োজন হয়নি। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সাদা-কালোদের ১৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ।

নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল বলেন, সভাপতি পদের তিনজন প্রার্থীর মধ্যে দুজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া, পরিচালক পদের ২৮ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন সরে দাঁড়িয়েছেন। তাই সভাপতি পদে একজন ও পরিচালক পদে ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। হেলাল আরও জানান, আগামী ৯ মার্চ ঐতিহ্যবাহী এই ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Shamol Bangla Ads

সভাপতি পদে বুলুর পাশাপাশি লড়াইয়ে ছিলেন বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালনা পর্ষদ :

সভাপতি : বরকতউল্লাহ বুলু

পরিচালক : লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এমএ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!