ads

রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রোববার টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের দল।

Shamol Bangla Ads

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেয়। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

ফাইনাল ম্যাচে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া লিপি আক্তারও হ্যাটট্রিক পূরণ করেন।

Shamol Bangla Ads

কৃষ্ণা রানী সরকার, নিলুফা আক্তার নীলা ও নৌশিন জাহানসহ একাধিক খেলোয়াড় গোল উৎসবে অংশ নেন।
বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করে দল। পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় সাবিনা-কৃষ্ণারা।

শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ নারী দল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!