ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলের সিলেট পর্ব শেষে কোন দল এগিয়ে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ

বিপিএলের জমজমাট সিলেট পর্বের পর্দা নামল সোমবার রাতে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের সেরা ৩ দল। ঢাকা পর্বে এখন লড়াই কেবল একটি টিকিটের জন্য। সেই ‘সোনার হরিণ’ পেতে সুবিধাজনক অবস্থানে আছে রংপুর রাইডার্স, আর খাদের কিনারে দাঁড়িয়ে মিরাকলের আশায় ঢাকা ও নোয়াখালী।

Shamol Bangla Ads

বিপিএল ঢাকায় ফেরার আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। আর ৯ ম্যাচে ৫ জয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে স্বাগতিক সিলেট টাইটান্স।

পয়েন্ট তালিকার ৪ নম্বরে থাকলেও এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারে তাদের পয়েন্ট ৮। প্লে-অফে যেতে হলে হাতে থাকা ২ ম্যাচের যেকোনো একটিতে জিতলেই চলবে তাদের। কাকতালীয়ভাবে রংপুরের বাকি ২ ম্যাচ ঢাকা ও নোয়াখালীর বিপক্ষেই।

Shamol Bangla Ads

অন্যদিকে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস উভয় দলই ৮টি করে ম্যাচ খেলে মাত্র ২টি করে জয় পেয়েছে। কাগজে-কলমে এখনো তাদের আশা বেঁচে আছে। তবে সমীকরণ বেশ কঠিন। প্লে-অফে যেতে হলে তাদের নিজেদের শেষ দুটি ম্যাচেই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে রংপুরের হারের দিকে। ঢাকা ও নোয়াখালী উভয়েরই একটি করে ম্যাচ রংপুরের সঙ্গে, অন্য ম্যাচটি শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে।

লিগ পর্বের খেলা এখন একদম শেষ পর্যায়ে। আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের বাকি ৬টি ম্যাচ। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফের লড়াই। আর ২৩ জানুয়ারি গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!