ads

রবিবার , ৯ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভয় না পেয়ে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২৩০
ভয় না পেয়ে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশবাসীকে ভয় না পেয়ে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে টিকা দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছি।’ ৯ জানুয়ারি রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি ওই আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

এসময় বিভাগীয় আটটি শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ঘোষণা করেন তিনি।

শেখ হাসিনা বলেছেন, ‘ভয় না পেয়ে টিকাটা নিয়ে নিন। টিকা নিলে অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। ইতোমধ্যে আমরা ১৩ কোটি ডোজ টিকা প্রদান করেছি। ডাবল ডোজ দেওয়া হচ্ছে। বুস্টার ডোজ দেওয়াও শুরু করেছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক সেটিই আমি চাই।’

Shamol Bangla Ads

দেশের চিকিৎসকদেরকে গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন, গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায়, সেটি কিন্তু তাহলে ব্যবস্থা নেওয়া যায়।’

তিনি বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত। ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট করে দিয়েছি। ইএনটি ইন্সটিটিউট, আই ইন্সটিটিউট, সব ধরণের ইন্সটিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন’ বললেন মির্জা ফখরুল পরবর্তী সংবাদ শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads