শেরপুরে সরকারি শিশু পরিবার (বালিকা)’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার সকালে শহরের চাপাতলীস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি বলেন. শিশু-কিশোরীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সুস্থ মানসিকতা গড়ে ওঠে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, উপতত্ত্বাবধায়ক আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন সরকারি শিশু পরিবারের শিশুরা বিস্কুট দৌড়, লংজাম্প, হাইজাম্পসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




