ads

রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩০, ২০২৫ ৩:২১ পূর্বাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা পর্যায়ে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই টুর্নামেন্টের ফাইনালে কলেজকে হারিয়ে নিজাম উদ্দিন আহমেদ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডা. সেকান্দর আলী কলেজ।

Shamol Bangla Ads

নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে ৩-১ গোলে ডা. সেকান্দর আলী কলেজ দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে পুরস্কার ব্তিরণী অনুষ্ঠানে শেরপুর আর্মি ক্যাম্পের কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ক্রীড়ামোদী নাগরিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্রীড়াচেতনা জাগ্রত করা, শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব গঠন এবং যুবসমাজকে সুস্থ প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের লক্ষ্য। এ টুর্নামেন্টে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে ফুটবলের মাধ্যমে প্রতিভা ও দলীয় সমন্বয় প্রদর্শন করেছে।  ক্রীড়াঙ্গনে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ তারকা হিসেবে গড়ে উঠতে এ টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশ নেয়। জেলা পর্যায়ে জয়ী দল বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।

Need Ads
error: কপি হবে না!