ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ষসেরা কোচ লুইস এনরিকে

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

ছেলেদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার ‘ইয়োহান ক্রুইফ ট্রফি’ জিতলেন পিএসজি কোচ লুইস এনরিকে। প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠানে হ্যান্সি ফ্লিক, আর্নে স্লট ও অ্যান্টোনিও কন্তেকে পিছনে ফেলে পুরস্কার জিতেছেন তিনি। গত মৌসুমে পিএসজিকে ঐতিহাসিক ট্রেবল জেতানোর স্বীকৃতিই এ সাফল্য।

Shamol Bangla Ads

মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এনরিকে। তবে ভিডিওবার্তায় ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। তার হয়ে মঞ্চে ট্রফি গ্রহণ করেছেন ইতালির কিংবদন্তি কোচ ফাবিও কাপেলো।

নারী বিভাগে বর্ষসেরা কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগম্যান। জাতীয় দলকে টানা দুই ইউরো জেতানোর কৃতিত্বের পুরস্কার হিসেবে তার হাতে ট্রফি তুলে দেন ফাবিও কাপেলো।

Need Ads
error: কপি হবে না!