ads

সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপার ২৮৯ প্রার্থীর তালিকায় নাম নেই রওশন এরশাদের

খবর টি পড়েছেন : ৫৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৮৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জাতীয় পার্টির ২৮৯ জন প্রার্থীর তালিকায় নাম নেই জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের। তাঁর সম্মানার্থে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি। প্রার্থীদের নাম ঘোষণা শেষে বিষয়টি জানান মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যানের সঙ্গে পারিবারিকভাবে তার (রওশন এরশাদ) মান-অভিমানের বিষয় আছে কি-না সেটা আমরা জানি না। তার সঙ্গে আমাদের মান-অভিমানের সুযোগ নেই। তিনি আরো বলেন, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাকে একাধিকবার ফোন করেছেন। প্রথমে দুটি ফরমের কথা বলেছেন, পরে তিনটি ফরমের কথা বলেছেন।

Shamol Bangla Ads

আমার চেয়ারম্যান আমাকে বলেছেন, উনি তিনটি ফরমের কথা বলেছেন, তিনি এলে তিনটা ফরমই দিও। আমি বলেছি, আপনি যদি লোক পাঠান বা আপনি যদি হুকুম করে নির্দেশ দেন আমি নিজে গিয়ে দিয়ে আসব আপনাকে। তিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই কোনো লোকও পাঠান নাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি না, করিও না… পরবর্তী সংবাদ নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads