ads

বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৬৯ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছে ইসি

খবর টি পড়েছেন : ৩৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের ২৬৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে ৯, পঞ্চম গ্রেডে উপসচিব ও সমমানের পদে ১১, ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব ও সমমানের পদে ১৩, দ্বিতীয় শ্রেণি হতে প্রথম শ্রেণির সহকারী পরিচালক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা পদে ২৩, তৃতীয় শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পদে ১৬১, প্রশাসনিক কর্মকর্তা পদে ২ এবং ১৮ থেকে ১৬ তম গ্রেডে ৫০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, ইসি সচিবালয়ের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের শূন্য পদ পূরণে ৪০তম বিসিএসের নন ক্যাডার থেকে প্রথম শ্রেণির পদে ৯০ জন এবং দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা, থানা নির্বাচন কর্মকর্তা, সমমানের পদে ৩১৩ জনকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান।

Shamol Bangla Ads

এছাড়া তৃতীয় শ্রেণির ১১টি পদে কম্পিউটার অপারেটর, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী প্রভৃতি পদে রাজস্ব খাতে মোট ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মোট ২ লাখ ৩৬ হাজার ৭২৮টি আবেদন জমা পড়েছিল। এমসিকিউ, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও এতে জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৈমনসিংহ-গীতিকা ইংরেজদের সাম্রাজ্য ধ্বংস করতে সাহায্য করেছে :… পরবর্তী সংবাদ বকেয়া আদায়ে ব্যান্ডউইথ ডাউন, ইন্টারনেটে ধীরগতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads