ads

শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৩ বছরের অধরা স্বপ্ন পূরণ: জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’—৩ দশকের একটানা বলিউড শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এলো দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান।

Shamol Bangla Ads

বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর ভালোবাসা জয় করলেও অধরা রয়ে গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের। তবে আর অধরা নয়, এবার ৩৩ বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শাহরুখ খানের। পেতে যাচ্ছেন আকাঙ্ক্ষিত সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বহুল প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয় শাহরুখ খানের।

পিঙ্কভিলা বলছে, ২০২৩ মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হতে যাচ্ছেন শাহরুখ খান।

Shamol Bangla Ads

উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি শাহরুখ খান। ২০০৯ সালে পাওয়ার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!