ads

মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজেপি ছেড়ে মমতার হয়ে লড়বেন শ্রাবন্তী

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

আবারও রাজনীতির ময়দানে নামতে চলেছেন টালিউডের গ্ল্যামার গার্ল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির মোড়ও ঘুরিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। একদা বিজেপির প্রার্থী হয়ে ভোটে হেরে যাওয়ার পর এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ দিবসের তৃণমূল মঞ্চে তার উপস্থিতি জোরদার জল্পনার জন্ম দিয়েছে। সবার মনে একই প্রশ্ন, তবে কি তৃণমূলে নাম লেখালেন শ্রাবন্তী?

Shamol Bangla Ads

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়। তবে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করে অভিনেত্রী বলেন, আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি। তিনি আরও বলেন, বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সে জন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার ওপর ভিত্তি করেই নেব।

এদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা।

Shamol Bangla Ads

বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পূজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!