ads

সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওটিটিতে শাকিবের ‘তাণ্ডব’

খবর টি পড়েছেন : ৯৮১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢালিউডের কিং শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা ব্যবসা সফল হয়েছে। এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় ‘তাণ্ডব’ সিনেমাটির সহপ্রযোজক হিসেবে ছিল চরকি ও নির্মাণ সহযোগিতায় দীপ্ত।

Shamol Bangla Ads

পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগস্টে চরকি ও হইচই–এ দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি দিচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

এর আগে ঈদে মুক্তি পাওয়ার সাত দিনের মাথায় পাইরেসির শিকার হয়েছিল সিনেমা ‘তাণ্ডব’। সেই অপ্রীতিকর ঘটনার পর এবার সিনেমাটি বৈধভাবে ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা।

Shamol Bangla Ads

এ সিনেমার মাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বড়পর্দায় অভিষেক হয়। দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকেও। এ ছাড়া আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, একে আজাদ সেতু, এফএস নাঈম, শিবা শানু প্রমুখ।

এ বিষয়ে রায়হান রাফী বলেন, প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’-এর ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাবা জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে রাতুল পরবর্তী সংবাদ বিজেপি ছেড়ে মমতার হয়ে লড়বেন শ্রাবন্তী