ads

বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এশা মার্ডার: কর্মফল’ ওটিটিতে মুক্তি পাচ্ছে ৩১ জুলাই

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

প্রথমে ঘোষণা ছিল ২৪ জুলাই মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। কিন্তু রাজধানীর একটি স্কুলে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় স্থগিত করা হয় ওটিটিতে সিনেমাটির মুক্তি। অবশেষে নতুন তারিখ ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। আগামী ৩১ জুলাই থেকে ঘরে বসে দেখা যাবে সানী সানোয়ার পরিচালিত এই মার্ডার মিস্ট্রি সিনেমাটি।

Shamol Bangla Ads

প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় থাকা সিনেমাগুলো ওটিটিতে নিয়ে আসার প্রবণতা বাড়ছে নির্মাতাদের মধ্যে। গেল রোজার ঈদের চারটি আলোচিত সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছিল কোরবানির ঈদ উপলক্ষে। এবার পালা কোরবানির ঈদের সিনেমাগুলোর। সেই ধারায় প্রথম মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’।

সিনেমার গল্পে দেখা যায়, এক জেলার তিন তরুণী খুন ও ধর্ষণের শিকার হয়। রহস্য উদ্‌ঘাটনে নেমে পড়েন পুলিশ কর্মকর্তা লিনা, যিনি হয়ে ওঠেন গল্পের মূল চালিকাশক্তি। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। পুলিশ কর্মকর্তার চরিত্রে এটাই বাঁধনের প্রথম কাজ। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে তিনি দিয়েছেন শতভাগ। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিকে দর্শক কম থাকলেও ধীরে ধীরে জনপ্রিয়তা পায় সিনেমাটি। প্রচারে প্রতিদিনই হলে হলে ছুটে বেড়িয়েছেন বাঁধন।

Shamol Bangla Ads

এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!