ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাচ জিতলে দলের চেহারা পরিবর্তন হয়ে যায় : লিটন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরে টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল অলিখিত ফাইনাল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে যেকোনো ফরম্যাটে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Shamol Bangla Ads

টেস্ট ও ওয়ানডেতে বাজেভাবে হারের পর এমন জয় কিছুটা সান্ত্বনা এনে দিয়েছে টাইগার ক্রিকেটারদের মাঝে। ম্যাচ জিতলে দলের চেহারা পরিবর্তন হয়ে যায় উল্লেখ করে অধিনায়ক লিটন দাস বলেন, ‘যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনিতেই দলের চেহারা চেঞ্জ হয়ে যায়, বুস্ট আপ হয় সবাই।’

দ্বিতীয় টি-টোয়েন্টি থেকেই বাংলাদেশ আত্মবিশ্বাসটা পেয়েছে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আগের ম্যাচটা দেখেন, বড় ব্যবধানে জয়। যেকোনো দিন আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে এটা অনেক বড় জয়। আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভেতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে ভালো ক্রিকেট খেললে জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা পেয়েছে।’

Shamol Bangla Ads

এ ছাড়া নিজের ১০ বছরের ক্রিকেট অভিজ্ঞতাও আত্মবিশ্বাসের অন্যতম উৎস বলে মনে করেন লিটন। তিনি বলেন, ‘বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ দশ বছর ধরে ক্রিকেট খেলছি, বিশ্বাসের কমতি কখনোই ছিল না। তাই আমার মনে হয় একে তো হচ্ছে ক্ষুধা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না। চেষ্টা করছিলাম যে সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে পারি। আমার মনে হয় ওইটার পাশাপাশি প্লাস পয়েন্ট ছিল দ্বিতীয় টি-টোয়েন্টিটা।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!