ads

বুধবার , ২ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪৫ রানের লক্ষ্যে তানজিদের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

তানজিদ হাসান তামিমের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়া করছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬.১ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০০ রান। ৬১ রানে ব্যাট করছেন তানজিদ হাসান তামিম। ২৩ রান করে রান আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ব্যাট করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার সেঞ্চুরিতে ২৪৪ রান তুলতে সক্ষম হয় লংকানরা। দলের হয়ে একাই ১০৬ রান করেন অধিনায়ক আসালাঙ্কা। এছাড়া কুশাল মেন্ডিস করেন ৪৫ রান। ২৯ রান করেন জেনিথ লিয়ানাগে। ২২ রান করে করেন মিলান রত্নায়েকে আর ওয়ানেন্দু হাসারাঙ্গা।

Shamol Bangla Ads

বাংলাদেশ দলের হয়ে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ৪৬ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!