ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোড়া সেঞ্চুরিতে বিরল রেকর্ডে নাম তুললেন শান্ত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ

সেই একই দৃশ্য। সেঞ্চুরি করেই শূন্যে লাফ। এক টেস্টে দুই বার সেঞ্চুরি উদযাপনের সুযোগ পেলেন নাজমুল হোসেন শান্ত। গল টেস্ট দুই হাত ভরে দিল শান্তকে। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে গড়লেন বিরল এক রেকর্ড। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শান্ত খেলেছেন ১৪৮ রানের ইনিংস। বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পথ খুব একটা সুগম ছিল না। ৬৬ ও ৯০ রানে দুইবার জীবন পেয়েছেন তিনি। নড়বড়ে নব্বইয়ে অল্পের জন্য বেঁচে যাওয়া শান্ত আরও সতর্ক হয়ে এগিয়েছেন। ১৬৯ বলে তাঁর স্কোর ছিল ৯০ রান। বাকি ১০ রান করতে খেলেছেন ২১ বল। ১৯০ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন শান্ত। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার হলেন শান্ত। টেস্টে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে প্রথম এই রেকর্ড গড়লেন তিনি।

Shamol Bangla Ads

বাংলাদেশের বেশির ভাগ ব্যাটার যেখানে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেন না, সেখানে শান্তর চিত্রটা বিপরীত। ৬৮ ইনিংসে ৫ ফিফটির বিপরীতে করে ফেলেছেন ৭ সেঞ্চুরি। এই গল টেস্টের আগে সবশেষ টেস্ট সেঞ্চুরিটা শান্ত পেয়েছিলেন ২০২৩ সালের নভেম্বরে। ১৯ মাস পর গলে শান্ত যেন সেঞ্চুরির তীব্র তৃষ্ণাই মেটালেন দুই ইনিংসেই দুটি সেঞ্চুরি করে। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ দলও গল টেস্টে আছে সুবিধাজনক অবস্থানে। পঞ্চম দিনের শেষ সেশনে ২৯৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার ৩৪ রানেই বাংলাদেশ তুলে নিয়েছে ২ উইকেট।

১৯০ বলে সপ্তম টেস্ট সেঞ্চুরি করে শান্ত বসেছেন কিংবদন্তিদের পাশে। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার হলেন তিনি। শান্তর সঙ্গে এই তালিকায় আছেন স্যার ডন ব্র্যাডম্যান, ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং, গ্রেগ চ্যাপেল, বিরাট কোহলি, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা। ১৬ ক্রিকেটারের মধ্যে একমাত্র পন্টিংই অধিনায়ক হিসেবে তিনবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন।

Shamol Bangla Ads

শ্রীলঙ্কার একমাত্র অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়া ডি সিলভার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি বাংলাদেশের বিপক্ষে। ২০২৪ সালের মার্চে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ডি সিলভা করেছিলেন ১০২ ও ১০৮ রান। টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির সবশেষ উদাহরণ এটা। ১৫ মাস পর আজ শান্ত সেই লঙ্কানদের বিপক্ষেই করলেন রেকর্ড।

টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটার

বাংলাদেশ: ১ (নাজমুল হোসেন শান্ত)

অস্ট্রেলিয়া: ৬ (স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং*, বব সিম্পসন)

ভারত: ২ (বিরাট কোহলি, সুনীল গাভাস্কার)

ইংল্যান্ড: ২ (মাইকেল ভন, গ্রাহাম গুচ)

পাকিস্তান: ২ (ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক)

শ্রীলঙ্কা: ১ (ধনাঞ্জয়া ডি সিলভা)

জিম্বাবুয়ে: ১ (ব্রেন্ডন টেইলর)

দক্ষিণ আফ্রিকা: ১ (অ্যালান মেলভিল)

*রিকি পন্টিং তিনবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন।

Need Ads
error: কপি হবে না!