ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার চেলসিকে উড়িয়ে দিলো ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির পর এবার ব্রাজিলিয়ান ক্লাবের সামনে অসহায় আত্মসমর্পণ করলো ইংলিশ জায়ান্ট চেলসি। বোটাফোগোর কাছে পিএসজির পরাজয়ের একদিন পরই চেলসিকে ৩-১ গোলে উড়িয়ে দিল ফ্লামেঙ্গো।

Shamol Bangla Ads

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরুটা অবশ্য দারুণই ছিল চেলসির। ম্যাচের ১৩ মিনিটে দ্রুত আক্রমণে উঠে দলকে লিড এনে দেন পেদ্রো নেতো। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। ৬২ মিনিটে গঞ্জালো প্লাতার হেড থেকে গোলের মুখে বল পেয়ে স্কোরলাইন সমতায় আনেন ব্রুনো হেনরিক। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে কর্নার থেকে হেনরিকের হেডে বল বাড়িয়ে দেওয়া থেকে পা ছুঁইয়ে জালের দেখা পান দানিলো। ফ্লামেঙ্গো ২-১ গোলে এগিয়ে যায়।

চেলসির দুর্ভোগ আরও বাড়ে ৬৮ মিনিটে। প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকোলাস জ্যাকসন। ১০ জনের দলে পরিণত হয় চেলসি। সেই চাপকে কাজে লাগিয়ে ৮৩ মিনিটে ওয়ালাস ইয়ানের গোলে ব্যবধান ৩-১ এ নিয়ে যায় ফ্লামেঙ্গো।

Shamol Bangla Ads

ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ৫২ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ১৩টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে চেলসি নেয় ১১টি শট, যার মাত্র ৪টি ছিল অন টার্গেট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!