ads

শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলম্বো টেস্টে ফিরছেন মিরাজ

খবর টি পড়েছেন : ৭১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কিন্তু ভাইরাল জ্বরের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি দলের নির্ভরযোগ্য স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

Shamol Bangla Ads

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, কলম্বোয় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন ডানহাতি এই অলরাউন্ডার। এরই মধ্যে মিরাজ জ্বর কাটিয়ে উঠেছেন। দলের সঙ্গেও যোগ দিয়েছেন। গল টেস্টের আগে তিনি অসুস্থতার কারণে অনুশীলন করতে পারেননি।

কলম্বো টেস্ট সামনে রেখে বৃহস্পতিবার গলে আলাদাভাবে অনুশীলন করেছেন মিরাজ। টিম ম্যানেজমেন্ট থেকে জানিয়েছে, মিরাজ এখন অনেক ভালো আছে। মাঠেও এসেছিল।

Shamol Bangla Ads

গল টেস্ট চলাকালেই তাকে ড্রেসিংরুমে দেখা গিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল, মিরাজ জ্বর কাটিয়ে উঠেছেন এবং দলের সঙ্গে যোগ দিতে ও অনুশীলন শুরু করতে তার বাধা নেই। গল টেস্টের আগে জ্বর অন্যদের মধ্যে ছড়িয়ে যাওয়ার ভয়ে তাকে আলাদা রাখা হয়েছিল।

গল টেস্টে মিরাজের জায়গায় একাদশে জায়গা পান ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে তিনি ডাক মেরেছেন। কলম্বো টেস্টে দলের সমন্বয়ের প্রয়োজনে বিজয় একাদশের বাইরে চলে যেতে পারেন। অবশ্য উইকেট-কন্ডিশন বিবেচনা করে মিরাজকে একাদশে নিয়ে নাঈম হাসানকেও বেঞ্চ করা হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন আলিফ পরবর্তী সংবাদ চতুর্থ দিনে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই বাংলাদেশের দাপট