ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭টি হলে মুক্তি পাচ্ছে ‘উৎসব’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

দেশে ঈদের চমক লাগানো সিনেমা তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ২০ জুন শুক্রবার মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও ইউকের ৩৭টি সিনেমা হলে। যা ইতোমধ্যে ব্রাপক সাড়া ফেলে দিয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, প্রথম সপ্তাহে কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও ইউকের ১টি থিয়েটারে চলবে ‘উৎসব’। যাতে, পৃথিবী বিখ্যাত সিনেমা চেইন এএমসি (যুক্তরাষ্ট্র) এর স্ক্রিন সংখ্যা ১৫টি, রিগ্যাল (যুক্তরাষ্ট্র) এর স্ক্রিন সংখ্যা ১১টি, সিনেপ্লেক্স (কানাডা) এর স্ক্রিন সংখ্যা ৬টি, সিনেমার্ক (যুক্তরাষ্ট্র) এর স্ক্রিন সংখ্যা ২ টি, শোকেস (যুক্তরাষ্ট্র) এর স্ক্রিন সংখ্যা ২টি, সিনেওয়ার্ল্ড (ইউকে) এর স্ক্রিন সংখ্যা ১টি।

কানাডা, আমেরিকা ও ইউকের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে দর্শকদের পরিবার নিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন সিনেমাটির পরিচালক। তানিম নূর বলেন, দেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছে ‘উৎসব’। আশা করি বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।

Shamol Bangla Ads

‘উৎসব’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ইন্টারন্যাশনাল সার্কিটে ২০ জুন এ বছরের সবচেয়ে কঠিন ডেইটগুলোর একটা। একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে, সাথে যোগ হয়েছে ভারতের ইকুয়েলি বড় ২ সিনেমা। এর মধ্যে মোটামুটি যুদ্ধ করে এ হলগুলো নিতে হয়েছে। একটু আফসোস আছে অ্যামেরিকার লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া আর ক্যানাডার ভ্যানকুভার ও ক্যালগেরির জন্য। তবে, প্রথম সপ্তাহে ভালো শুরু পেলে ওই শহরগুলোতে পরের যেকোনো সপ্তাহে রিলিজের সুযোগ থাকছে ‘উৎসব’-এর। প্রথম সপ্তাহে কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর,এডমন্টন, রেজিনাতে চলবে উৎসব।

আমেরিকার নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি,বাফেলো, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া চলছে। এছাড়া যুক্তরাজ্যের লন্ডনেও থাকছে উৎসব।

ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য, বিশেষ চরিত্রে আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!