ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ডন থ্রি’তে দেখা যাবে কৃতি স্যাননকে

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

‘ডন থ্রি’ সিনেমা নিয়ে দর্শকমহলে অনেক দিন থেকেই বেশ আলোচনা হচ্ছে। ওই ছবিতে প্রধান চরিত্রে রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং। এর পাশাপাশি দর্শক মনে আরেকটা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। রণবীরের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে।

Shamol Bangla Ads

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল কিয়ারা আডবাণীর। কিন্তু অন্তঃসত্ত্বা কিয়ারা এই চরিত্র থেকে সরে দাঁড়ালে পরে ফের শুরু হয় জল্পনা। ওই চরিত্রে নাকি দেখা যাবে কৃতি স্যাননকে। ফারহানের অফিসের বাইরেও তাকে একবার দেখা গেছে। সেখান থেকে আরও জোরালো হয় গুঞ্জন। এবার সেই রহস্য খানিক উসকে দিলেন কৃতি নিজেই।

পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে কৃতির হাসিই যেন রহস্য আরও বাড়িয়ে দিল। সম্প্রতি মুম্বইয়ে বোন নূপুর স্যাননের সঙ্গে দেখা যায় কৃতিকে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা।

Shamol Bangla Ads

কৃতিকে তারা ‘লেডি ডন’ সম্বোধন করায় লাজুক হাসি দিয়ে চলে যান তিনি। ভরপুর উচ্ছ্বাস ছিল কৃতীর চোখেমুখে। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে এই হাসির মাধ্যমেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিলেন কৃতি।

Need Ads
error: কপি হবে না!