ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলকাতায় ‌‘আজও অর্ধাঙ্গিনী’র সিনেমার শুটিং শুরু করলেন জয়া

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

এবারের ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে ২ বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত ২টি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং অন্যটি তানিম নূরের ‘উৎসব’। ২টি সিনেমাই দারুণ সাড়া ফেলেছে। হলে দর্শক টানছে বেশ। ওই ২টি সিনেমায় সম্পূর্ণই ব্যতিক্রমী দুই আমেজ নিয়ে দর্শকের সামনে এসেছেন গুণী এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই ভারতের টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং শুরু করলেন অভিনেত্রী। গত শনিবার মহরতের মধ্য দিয়ে কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার দৃশ্যাধারণ। সেখানে যোগ দিয়েছেন তিনি। ওই সিনেমার প্রথম পর্ব ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। ওই ৩ জনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। জানা গেছে, চলতি বছরেই মুক্তি পাবে জয়া অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

জানা যায়, সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হন সুমন, শুভ্রা ও মেঘনা।

Shamol Bangla Ads

নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, কৌশিকদার সঙ্গে আমরা খুব এনজয় করে কাজ করি। এবারও তেমনটি হবে। কাজের ক্ষেত্রে প্রতিদিন আলাদা অভিজ্ঞতা হয়। নিজেকে আরও উন্নত করি অভিনেত্রী হিসেবে। এতে আবারও আমার সহশিল্পী হিসেবে চূর্ণী গাঙ্গুলীকে পাচ্ছি। তার মতো অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে পাওয়া মানে নিজের চরিত্রের আরও উত্তরণ ঘটা। আশা করছি, বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাজ শেষ করতে পারব।

আজও অর্ধাঙ্গিনীর শুটিংয়ে যোগ দেওয়ার আগের দিন পর্যন্ত জয়া ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন ঈদের ২ সিনেমার প্রচারে। হলে হলে ঘুরছেন তিনি। দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন।

এ বিষয়ে জয়া বলেন, সিনেপ্লেক্সের ভেতরেও ‘তাণ্ডব’ দেখার সময় দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাতেই বলে দেয় সিনেমাটি মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে। আর ‘উৎসব’ নিয়ে ফিডব্যাকটা পাচ্ছি খানিকটা অন্যরকন ইমোশনাল। হল থেকে বেরিয়ে অনেক দর্শক বলছে, সিনেমাটি অনেক দিন থেকে যাবে মানুষের মনে। দর্শক আসলে ভালো গল্পের সিনেমা দেখতে চায়। এটি বারবারই প্রমাণ হচ্ছে। ২টি সিনেমা নিয়েই আমি খুব আনন্দিত।

Need Ads
error: কপি হবে না!