ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাল্য বিবাহ ভেঙ্গে দিলেন চকরিয়া থানার ওসি

খবর টি পড়েছেন : ২০৩
বাল্য বিবাহ ভেঙ্গে দিলেন চকরিয়া থানার ওসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মিজবাউল হক, চকরিয়া : সপ্তম শ্রেণির ছাত্রী সাথীর বাল্য বিবাহ ভেঙ্গে দিলেন চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। গতকাল ২নভেম্বর বিকাল ২টায় কনের বাড়িতে পুলিশ পাঠিয়ে এই বিয়ে ভেঙ্গে দেন তিনি। সপ্তম শ্রেণির ছাত্রী সাথীর বিয়ে নিয়ে বিভিন্ন পত্রিকা ও ফেইসবুকে সংবাদ প্রকাশিত হলে সচেতনমহলে তোলপাড় সৃষ্টি হয়।
পুলিশ জানায়, গতকাল ২ নভেম্বর খুটাখালী কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও পূর্ববড়ভেওলা ইউনিয়নের ঈদমনি গ্রামের আবদুল মন্নানের কন্যা আফসানা ছিদ্দিকা সাথীর সাথে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের মৃত মনুর আলীর পুত্র সৌদি প্রবাসী আলহাজ্ব আবদুল গফুরের মধ্যে বিয়ের দিন ধার্য্য ছিলো। গতকাল স্কুল ছাত্রী সাথীর বিয়ে নিয়ে কয়েকটি পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। সংবাদটি চকরিয়া থানার ওসির নজরে আসে। বিয়ের আগের রাতে ওসি পুলিশ পাঠিয়ে মেহেদী অনুষ্ঠান ভেঙ্গে দেন। এরপরও মেয়ের বাবা-মা বিয়ের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে, এইরকম খবর পেয়ে ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে কনের বাড়িতে গিয়ে বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দেন। সাথীর বিবাহ অনুষ্ঠান নিয়ে কনের বাড়িতে সকল প্রস্তুতি সম্পন্ন ছিলো। তিন’শ বরযাত্রীর জন্য খাবারের আয়োজনও করে। বরযাত্রী আসার পূর্বে মূহুর্তে আলোচিত এই বাল্য বিবাহ ভেঙ্গে দেয়া হয়।
স্থানীয়রা জানান, বাল্য বিবাহ ভেঙ্গে দেয়ার খবর বরের স্বজনদের কাছে পৌছলে তারা মহেশখালী থেকে কনের বাড়িতে আসেননি। এদিকে চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, কনের পিতা-মাতাকে থানায় ডেকে এনে তাদের মেয়ে সাথীকে বাল্য বিবাহ না দেয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এইরকম অন্যায় কাজ করবে না বলে জানান পিতা-মাতা। আফসানা ছিদ্দিকা সাথী সপ্তম শ্রেণির নিয়মিত একজন ছাত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেকুয়ায় সালিশি বৈঠকে সন্ত্রাসী হামলা : মাদ্রাসা ছাত্রীসহ… পরবর্তী সংবাদ বগুড়ায় হরতালে শিবিরের সড়ক অবরোধ