ads

মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিঙ্গাপুরের বিপক্ষে যেমন হবে হামজাদের একাদশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১০, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

অপেক্ষার অবসান ঘটছে আজ। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোমের। তাকে ঘিরেই এখন বাড়তি কৌতূহল।

Shamol Bangla Ads

কানাডার ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলা শমিত সাধারণত রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। বাংলাদেশে এসে কোচ হাভিয়ের কাবরেরার নজর কাড়তে পেরেছেন এই তরুণ। আজকের ম্যাচেও তাকে সেই ভূমিকাতেই দেখা যেতে পারে, বিশেষ করে প্রতিপক্ষ বল পায়ে খেলার দল সিঙ্গাপুর হওয়ায় কোচ কৌশলে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মাঝমাঠের রক্ষণে।

সেক্ষেত্রে শমিত ও ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরীকে নিয়ে ডাবল পিভট গঠন করতে পারেন কাবরেরা। এই সমীকরণে বেঞ্চে শুরু করতে হতে পারে অধিনায়ক জামাল ভূঁইয়াকে। এমনকি ভুটানের বিপক্ষে গোল করা সোহেল রানাও একাদশে জায়গা নাও পেতে পারেন। তার বদলে কেন্দ্রীয় মিডফিল্ডে সুযোগ পেতে পারেন তরুণ কাজেম কিরমানী।

Shamol Bangla Ads

রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের ম্যাচের চারজন তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন আজও থাকছেন প্রথম একাদশে। গোলবার সামলাবেন তরুণ মিতুল মারমা।

আক্রমণভাগেও কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন আনতে পারেন কোচ। বাঁ প্রান্তে শুরু করতে পারেন ফাহমিদুল ইসলাম, যিনি ভুটান ম্যাচে নজর কেড়েছেন। রাকিব হোসেনকে দেখা যেতে পারে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায়, যদিও ক্লাব ও জাতীয় দলে তিনি সাধারণত রাইট উইংয়ে খেলেন। যদি রাকিবকে উইংয়ে ফেরানো হয়, তাহলে স্ট্রাইকার হতে পারেন আল আমিন। সেক্ষেত্রে মোহাম্মদ ইবরাহিম বেঞ্চে শুরু করবেন, যদিও শেষ দিকে তাকে বদলি হিসেবে দেখা যেতে পারে। তবে শেষ মুহূর্তে ইনজুরি বা কৌশলগত কারণে একাদশে পরিবর্তন আনতেই পারেন কোচ কাবরেরা।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মিতুল মারমা; তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন; হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম কিরমানী; মোহাম্মদ ইবরাহিম, রাকিব হোসেন, ফাহমিদুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!