ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দীর্ঘ ৭ মাস পর আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে লিওনেল মেসির। ৭ মাসের বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সোমবার কনমেবলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনে অংশ নেন এই আর্জেন্টাইন মহাতারকা।

Shamol Bangla Ads

জানা যায়, মেসি শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। এরপর পেশির চোটের কারণে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচে অংশ নিতে পারেননি ৩৭ বছর বয়সী তারকা। তবে তাকে ছাড়াই ওই ২ ম্যাচে জয় তুলে আগেভাগেই বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। মেসি সোমবার অনুশীলনে যোগ দেন বুয়েনস আইরেসের উপকণ্ঠে জাতীয় দলের ট্রেনিং কমপ্লেক্সে।

৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চল তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। আগামী বৃহস্পতিবার চিলির মাঠে আতিথেয়তা নেবে তারা। এরপর আগামী সপ্তাহে নিজ মাঠ বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে কলোম্বিয়াকে স্বাগত জানাবে আলবিসেলেস্তারা।

Shamol Bangla Ads

ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয় সপ্তাহের মতো এমএলএস ‘প্লেয়ার অফ দ্য উইক’ নির্বাচিত হয়েছেন লিও । গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ৫-১ গোলের জয়ে সবগুলো গোলেই সরাসরি অবদান ছিল সর্বকালের সেরা খেলোয়ার লিওনেল মেসির।

Need Ads
error: কপি হবে না!