ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি পিএসজি-ইন্টার মিলান

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩১, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

পিএসজির এত দিনের লালিত স্বপ্ন আজ মিউনিখে ধরা দেবে? নাকি ইন্টার মিলানের বুড়ো হাড়ের ভেলকিতেই মাত হবে! অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। জিততে পারলে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাবে ফরাসি ক্লাবটি। আর ইন্টার মিলান নামছে চতুর্থ শিরোপার আশায়। এই ফাইনাল দিয়ে পর্দা নামতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুমের।

Shamol Bangla Ads

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আশায় কাতারভিত্তিক পিএসজির মালিকরা গত কয়েক বছরে বিলিয়ন ডলার বিনিয়োগ করে মেসি-নেইমার-এমবাপ্পেকে দলে টেনেছিলেন। তবে তারার হাট বসিয়েও সেই কাঙ্ক্ষিত শিরোপার দেখা পাননি। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে সংক্ষিপ্ত ফরম্যাটে রূপ নেওয়া ওই আসরের ফাইনাল খেলাই এই টুর্নামেন্টে পিএসজির সর্বোচ্চ সাফল্য।

তবে লুইস এনরিকের নেতৃত্বে পিএসজির যেন নবজন্ম হয়েছে। দেম্বেলে, ভিতিনহা, খাভারতাস্কেলিয়ার মতো তরুণদের হাত ধরে দুরন্ত এক দল হয়ে উঠেছে তারা। লিভারপুল, আর্সেনালের মতো ফেভারিটদের হারিয়ে ফাইনালে এসেছে। সেই তুলনায় ইতালির ক্লাবটির জৌলুস একটু কম। যদিও দুই হটফেভারিট বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে এসেছে তারা, কিন্তু দলটির অধিকাংশ খেলোয়াড় বুড়ো।

Shamol Bangla Ads

টেকটিশিয়ান হিসেবেও কোচ সিমোনে ইনজাঘি কিছুটা পিছিয়ে। অবশ্য অভিজ্ঞ স্কোয়াডের একটা সুফলও আছে। তারা ফরমেশন অনুযায়ী খেলায় বেশ পাকা, অভিজ্ঞতার কারণে ফুটবল মস্তিষ্কও তাদের টনটনে। তাই আজকের ফাইনালকে তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াইয়ের ট্যাগ দেওয়াই যায়।

ফাইনালে ইন্টারের সম্ভাব্য একাদশের গড় বয়স ৩০ বছরের উপরে। সেখানে পিএসজির গড় বয়স ২৪-এর কাছাকাছি। ইন্টারের আটজন খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। আর পিএসজির কেবল মার্কুইনহোসের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আজকের ফাইনালে এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে পিএসজির তরুণরা যদি ‘শিরোপা জিততেই হবে’ এই চাপ না নিয়ে পুরো মৌসুমের স্বাভাবিক খেলাটা খেলেন, তাহলে তাদেরকে আটকানো কঠিন হয়ে যাবে। আর্সেনালের বিপক্ষে সেমির দ্বিতীয় লেগে ২৬ পাসে দেম্বেলে গোল করেছিলেন। সেই খেলাটা খেলতে পারলেই হবে।

ইন্টারের মূল শক্তি হলো দুই স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ ও মার্কাস থুরামের দুর্দান্ত বোঝাপড়া। তাদের রক্ষণও বেশ আঁটোসাঁটো। বাস্তোনি, আচেরবিদের রক্ষণ ভাঙা বেশ কষ্টের। পিএসজির তরুণদের জন্যই এটাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সর্বশেষ চার ম্যাচে দুই দলের দুটি করে জয়। এর মধ্যে ইন্টারের একটি জয় টাইব্রেকারে। আজও যদি খেলা টাইব্রেকারে গড়ায়, তাহলে দুই দলের দুই তারকা গোলরক্ষকের পরীক্ষাও হয়ে যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!