ads

সোমবার , ২৬ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু আমের পুডিং

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৬, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

গ্রীষ্মকাল মানেই ফলের সিজন। এই সময়ে সবার প্রিয় ফলগুলো পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ফল আসে এই সময়ে। এগুলোর মধ্যে অনেকেরই প্রিয় পাকা আম।

Shamol Bangla Ads

অনেকে কাঁচা আমও অনেক পছন্দ করে থাকেন। কাঁচা আম দিয়ে ডাল, টক থেকে বিভিন্ন সুস্বাদু সবজিও বানানো যায়। পেটও থাকবে ঠাণ্ডা।
গরমের প্রধান ফল আম সবারই খুব প্রিয়।

এতে ফলিক এসিড ও আয়রন রয়েছে, যা হিমোগ্লোবিন সৃষ্টি করতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস বা ওবেসিটির সমস্যা না থাকলে হিমোগ্লোবিন বাড়াতে প্রতিদিন আম খেতে পারেন। সকালের নাশতা বা দুপুরের খাবারের পর আম খেতে পারলে ভালো। কাটা আমের টুকরোর পাশাপাশি আমের জুস থেকে ওটস, দুধসহ বিভিন্ন খাবারের সঙ্গে আম মিশিয়ে খেলে দারুণ লাগে।

Shamol Bangla Ads

পাকা আম দিয়ে পুডিংও বানাতে পারেন। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনই দেহের ওজন বৃদ্ধি করা থেকে বহুবিধ গুণও রয়েছে। মাত্র ১০ মিনিটেই বাড়িতে তৈরি করে নিতে পারেন পাকা আমের পুডিং। গরমে অতিথিরাও পছন্দ করবে এটি। কিভাবে বাড়িতেই এই পুডিং তৈরি করবেন, আসুন জেনে নিন—

উপকরণ:

পাকা আম ২টি
তরল দুধ দেড় কাপ
কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ
স্বাদমতো চিনি
১ চিমটি লবণ ও
১ চামচ লেবুর রস।
প্রণালী

একটা প্যানে ব্লেন্ড করা আম, ১ কাপ দুধ, লবণ দিয়ে ভালো করে নেড়ে নিন। একটু গরম হয়ে এলে বাকি হাফ কাপ দুধে কর্নফ্লাওয়ার গুলে সেটা আমের সঙ্গে মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটা নাড়তে থাকুন। ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে।

আমের মিশ্রণটি ঘন হয়ে এলে তার মধ্যে লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি আঁচ থেকে নামিয়ে নিন। এবার পাত্রে হালকা তেল মাখিয়ে তার মধ্যে আমের মিশ্রণ ঢেলে ঠাণ্ডা করুন।

আমের মিশ্রণটি ঠাণ্ডা হলে ফ্রিজে অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন। ব্যস, তৈরি হয়ে গেল আমের পুডিং। এবার ফ্রিজ থেকে বের করে ঠাণ্ডা-ঠাণ্ডা আমের পুডিং পরিবেশন করুন। ওপর থেকে কাজু, কিসমিসও ছড়িয়ে অতিথিদের দিতে পারেন।

Need Ads
error: কপি হবে না!