ads

শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ বিশ্ব ডাক দিবস

খবর টি পড়েছেন : ১৬১
আজ বিশ্ব ডাক দিবস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস আজ। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডাক অধিদফতর বিশ্ব ডাক দিবস পালন করবে। এই দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেট টু রিকভার’। বাংলাদেশ ডাক অধিদফতরের উদ্যোগে বিশ্ব ডাক দিবস উপলক্ষে শনিবার বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানস্থ ডাক ভবনের ৩ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আন্তর্জাতিক হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভকারী সিলেটের একজন মেয়েকে সংবর্ধনা প্রদান করা হবে।

Shamol Bangla Ads

জান গেছে, ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বের্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’। পরবর্তীতে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাব পাসের মাধ্যমে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য পদ লাভ করে। এরপর থেকে দেশে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশ পরবর্তী সংবাদ ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads