ads

শনিবার , ৩ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি আরিফ হাসানের কবিতা ‌‘একটি কালো মেয়ের প্রেমকাহিনী’

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

কালো মেয়েটিও একদিন পূর্ণ যৌবনা হয়,
তার মাটির গাছেও ফুল ফোটে।
প্রকৃতি আপন হাতে তাঁর অঙ্গে
রূপের পসরা সাজায়।

Shamol Bangla Ads

অবাক বিষ্ময়ে মুগ্ধ চোখে
সে নিজেকে দেখে,
মনের আনন্দে দুলে দুলে পথ চলে।

তার হৃদয়-নদীর কূলে উপচে পড়ে ঢেউ,
ওই ঢেউয়ে সাঁতার কাটে এক
অচিন দেশের রাজকুমার।

Shamol Bangla Ads

প্রেমের কবিতা শুনে
তার দেহ-মন শিহরিত হয়,
চোখে ভিড় করে হাজার রাতের স্বপ্ন।

বাসরের কথা ভেবে তার কালো মুখ
লাজে রাঙা হয়ে ওঠে,
কথা বলার ভাষাও সে হারিয়ে ফেলে ঠোঁটে।

মায়াভরা দুটি কালো চোখে,
সহস্র আরব্য রজনীর গল্প লেখে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!