ads

শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৫, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ

উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদ্‌রোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন সাবেক এই টাইগার অধিনায়ক।

গত ২৪ মার্চ মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হন তামিম। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। পরে তামিমের হার্টে একটি রিং পরানো হয়।

Shamol Bangla Ads

এর একদিন পর মঙ্গলবার কেপিজে হাসপাতালে থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি বাসায় চলে যান।

উন্নত চিকিৎসার জন্য শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে যাচ্ছেন সিঙ্গাপুরে। এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!