ads

বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোমান্টিক লুকে মেসি-রোকুজ্জু

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

আইকনিক ফুটবল তারকা ডেভিড ব্যকহাম ৫০ পূর্ণ করতে যাচ্ছেন। যদিও ব্যকহমের জন্মদিন ২ মে, সেটি আসতে আরো এক মাস বাকি। তার আগেই মায়ামিতে বিশাল এক পার্টি দিয়ে ‘হাফ সেঞ্চুরি’ উদ্‌যাপনের প্রাক্‌-প্রস্তুতি সারলেন ইংলিশ কিংবদন্তি। চমৎকার ও আভিজাত্যপূর্ণ এই পার্টির আয়োজন করেছিলেন বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া ব্যকহাম ।
পার্টিতে ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিল লিওনেল মেসি এবং তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সোমবার সেই পার্টিতে যাওয়ার আগে রোকুজ্জো নিজেদের সাজপোশাকসহ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবিতে আন্তোনেল্লা রোকুজ্জোর পরনে সবুজ রঙের একটি বডিকন পোশাক। লিওনেল মেসি ডার্ক স্যুটে শোভিত। বাঁ হাত দিয়ে বুকের কাছে টেনে ধরেছেন রোকুজ্জোকে। যেন মনে হচ্ছে দক্ষ এক প্রেমিক মেসি।

Shamol Bangla Ads

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মায়ামির সহমালিক বেকহামের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠে। পার্টিতে উপস্থিত অন্যান্য ইন্টার মায়ামি খেলোয়াড়দের মধ্যে ছিলেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা এবং সার্জিও বুসকেতস।

Need Ads
error: কপি হবে না!